| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ২০:৫৭:২৪:অপরাহ্ন  |  ৩১ বার পঠিত
বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেতা রুমিন ফারহানা মন্তব্য করে বলেছেন, বিএনপির অসংখ্য ত্যাগী নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও আওয়ামীলীগের ১৫ বছর আন্দোলন-সংগ্রামেও ছিলেন। অথচ বর্তমানে তাদের অনেকেই দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই।

সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘যেহেতু আমি দলটায় ছিলাম, অসংখ্য ত্যাগী নেতার নাম বলতে পারব, যারা কোথাও নেই। অথচ তাদেরকেই মানুষ ১৫ বছর দেখেছে, পথে দেখেছে, মিডিয়াতে দেখেছে। আমি আমার কথা বলছি না, ফর গড সেক।’

বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আলাল ভাই, দুদু ভাই, রিপন ভাই—এমন অনেক নেতা রয়েছেন। আমি জানি, আমার এই বলার ফলে তাদের আরও ক্ষতি হবে কি না। কিন্তু...’

এরপর তিনি বিএনপির সাবেক নেতা হাবিবুন নবী খান সোহেলের নাম উল্লেখ করে বলেন, ‘সোহেল ভাই! ওহ, অফ কোর্স হাবিবুন নবী খান সোহেল। লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রোবাবলি।’

রুমিন বলেন, ‘এই মানুষগুলো কোথাও নেই এবং আপনি-আমি নামগুলো বলতে চাই না।’

বিএনপির বর্তমান নেতৃত্বের আশপাশে থাকা ব্যক্তিদের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা বলেন, তার আশপাশের লোক বলেন, এদের কাউকে আমরা বাঙালিরা কখনো দেখিনি। বাংলাদেশে যারা বিএনপি করেছে, তারাও কখনো দেখেনি।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে কিছু এসেছে তারেক রহমানের সঙ্গে বিমানে চেপে। আর বাকিদের প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে-সেখান থেকে কালেকশন করেছেন। যারা কেউ কোনো দিন বিএনপি করেনি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪