| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, আত্মসমর্পণ স্ত্রীর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১৭:৫৮:১৯:অপরাহ্ন  |  ৮৯ বার পঠিত
স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, আত্মসমর্পণ স্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ থেকে রেহেনা আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, আগের দিন রাতে তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

আনোয়ার সাত্তার জানান, কল পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার তার স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪