| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ১৯:০৭:৪৭:অপরাহ্ন  |  ৩৩৩ বার পঠিত
তারাকান্দায় সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে তারাকান্দার কোদালধর বাজারস্থ হিমালয় ফিলিং স্টেশন সংলগ্ন সিএনজি ও -প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির যাত্রী আলাউদ্দিন সরকার (৫৫) নামে একজন নিহত ও অপর ২ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সিএনজি ও ময়মনসিংহ গামী একটি প্রাইভেট কার, (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ ২৩-২২৯৫) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজিতে থাকা আলাউদ্দিন সরকার নামে সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন । এবং সিএনজি চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাশিদ জানান, সিএনজি ও প্রাইভেটকার সংঘর্ষে দুর্ঘটনায় নিহত আলাউদ্দিন সরকার এর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সিএনজি ও প্রাইভেটকার টি থানা হেফাজতে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪