কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ও দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। তবে নিহত ও নিখোঁজ কারও নামপরিচয় জানা যায়নি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামেন।
এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। এ সময় স্থানীয়রা তিন পর্যটকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব