| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৩:৩৯:৩৮:অপরাহ্ন  |  ৬৩৮৬৫ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

অপরদিকে, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি-না, সেটি নির্বাচন কমিশন ঠিক করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের এমপিওভুক্তির নীতিমালা পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত  নেবে।

তিনি জানান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় সুইজারল্যান্ড।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। কোনো পদেই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ভোটার হলেই প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪