| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং | ১৫:৫৮:৪২:অপরাহ্ন  |  ২৪০ বার পঠিত
শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্যে দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য।

অ্যাটর্নি জেনারেল বরাবর সোমবার (১৩ সেপ্টেম্বর) দেওয়া আবেদনে বলা হয়, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে অধিষ্ঠিত থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমাকে লক্ষ্য করে গত ১১ সেপ্টেম্বর তারিখে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস প্রদান করেছেন।

একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করে।

অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোন দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডিএজি-র কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়টি গুরুত্বে ও সাথে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান ব্যারিস্টার রুমিন ফারহানা।শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এসব কথা জানান।

মোহাম্মদ আবুল কালাম বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে আগামীকাল থেকেই উন্নতি দেখতে পাব মিল-কারখানা ও ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ-গ্যাসের যে চাহিদা রয়েছে, তা আগের মতো সরবরাহ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরতে পারবেন। তার আগের বিভিন্ন প্রতিশ্রুতিরও বাস্তব প্রতিফলন তারা দেখেছেন উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন আবুল কালাম। বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা শিল্পকারখানার বিদ্যুৎ ও গ্যাসসংকটসহ নানা প্রশাসনিক ও বাণিজ্য সংক্রান্ত সমস্যা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সব বিষয় শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ দেশের শীর্ষ প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪