| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ১৩:৫৫:১৭:অপরাহ্ন  |  ২০৮ বার পঠিত
সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে তিনি এ কথা জানান। সেখানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে  জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে।

এ সময় রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জয় করা নয়, বরং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করা বলেও উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল।

উল্লেখ্য যে, প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে উচ্চতর দুই দিনব্যাপী এই 

প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪