| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী এখন পুলিশ হেফাজতে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১১:৫০:৩৪:পূর্বাহ্ন  |  ৬৪৩ বার পঠিত
গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী এখন পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাদেরকে কখন কোর্টে তোলা হবে তা নিয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী বহিস্কার করলেও তার সংসদ সদস্য পদ এখনো বহাল থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাই ৪৮ ঘণ্টার মধ্যে কোর্টে হাজির করার কোনো বাধ্যবাধকতা নেই।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় একটি মামলা দায়ের করেন মরিয়মের পিতা মাসুম বিল্লাহ। মামলায় নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং গাড়িচালক ওবায়দুল্লাহ রহমানকে আসামি করা হয়।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা সুরতহাল ও আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪