| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে বিরোধী দলের কথার গুরুত্ব নেই, তাই রাজপথে নামতে হচ্ছে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৫:৩১:৫৫:অপরাহ্ন  |  ৭৪ বার পঠিত
সংসদে বিরোধী দলের কথার গুরুত্ব নেই, তাই রাজপথে নামতে হচ্ছে: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব প্রস্তাব ও নোটিশকে সরকার গুরুত্ব দিচ্ছে না—এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যের যথাযথ গুরুত্ব দেওয়া হলে রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হতো না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের বিভিন্ন জনবান্ধব নোটিশ ও বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সংসদের ভেতরে বিরোধী দলের কথা ও প্রস্তাবের গুরুত্ব না থাকায় রাজপথে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের দাবি, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু সেই পথে না যাওয়ায় সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় দেশের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর পর আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয় বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সাধারণ মানুষের ওপর এর প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।

মতবিনিময় সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪