| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়া ও যৌতুকের অভিযোগে আদালতে ডাক্তার দম্পতির মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৭:৪৩:৩২:অপরাহ্ন  |  ১০০ বার পঠিত
পরকীয়া ও যৌতুকের অভিযোগে আদালতে ডাক্তার দম্পতির মামলা

সিনিয়র রিপোর্টার: শারীরিক মানুষিক নির্যাতনের পাশাপাশি যৌতুক চাওয়ার অভিযোগ এনে ডাক্তার রাসেল মোরশেদের বিরুদ্ধে ঢাকার আদাতে মামলা করেছেন ভুক্তভোগী ডা: ফারহা করিম।

সম্প্রতি ১৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাাতন দমন আইনে এ মামলাটি দায়ের করেছেন তিনি। 

মামলার এজাহারে বাদীর অভিযোগ, আমি একজন চিকিৎসক। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি)তে কর্মরত আছি। প্রায় ১৪ বছর আগে বিবাদীর সাথে আমার পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর বিভিন্ন সময় বিবাদী যৌতুক দাবী করে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসতেছে। সে পরকীয়ায় আসক্ত। তিনি বলেন, আমাদের সংসারে ২ জন মেয়ে সন্তান আছে। 

তিনি বলেন, আমি আমার মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাদীর অন্যায় অত্যাচার সহ্য করে তার সাথে ঘর সংসার করিয়া আসিতেছি। আমি ইতিপূর্বে একাধিকবার বিবাদীর পিতা-মাতা ও আত্মীয় স্বজনের নিকট ঘটনার বিস্তারিত জানিয়েছি এবং তাদের নিকট বিবাদীকে শাসন করার জন্য অনুরোধ করেছি। কিন্তু বিবাদীর পিতা-মাতা ও আত্মীয় স্বজন বিবাদীকে কোন প্রকার শাসন করে নাই। বিবাদী বর্তমানে পরকীয়ায় এতটাই আসক্ত যে, সে আমার ও আমার মেয়েদের কোন খোঁজ খবর রাখে না। 

যৌতুক প্রসঙ্গে তিনি বলেন, গত ১৩ সেপ্টম্বর রাত অনুমান ১২ টার সময় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ সোনারগাঁও জনপথ রোডের ১৮ নং বাসায় অবস্থানকালে বিবাদী আমার কাছে যৌতুক বাবদ ৫০,০০,০০০/(পঞ্চাশ লক্ষ) টাকা দাবী করেছে। বিবাদীর দাবীকৃত টাকা দিতে আমি অপারগতা প্রকাশ করায় বিবাদী ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। একপর্যায়ে সে আমাকে হত্যার উদ্দেশ্যে কাঠের বাটাম দিয়ে মাথা লক্ষ্য করিয়া আঘাত করে তখন আমি আমার বাম হাত দিয়ে ফিরানোর চেষ্টা করিলে কাঠের বাটামের বারি আমার বাম হাতে লাগিয়া গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়। এছাড়া বিবাদী আমাকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪