| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৪:৪৮:০২:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জারি করা প্রথম আদেশে ৩ জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্ব দেয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-শাহবাগ জোন) এসি মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে এবং নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-শাহবাগ জোন) নতুন এসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

একই দিনে (২৪ সেপ্টেম্বর) জারি করা অপর এক আদেশে ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এতে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়।

ডিএমপি সদরদপ্তরের এক আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪