| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা ও আশপাশের অনেক এলাকায়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১১:৩৫:৫৮:পূর্বাহ্ন  |  ৭৪৭৩৭ বার পঠিত
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা ও আশপাশের অনেক এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক:  গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানায়।

তিতাস গ্যাস জানিয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, দনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। জরুরি মেরামত কাজ সম্পন্ন করতে সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪