| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৭:৪২:১৫:অপরাহ্ন  |  ২৪৪ বার পঠিত
নেত্রকোণায় ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয়তাবাদী  ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোক্তারপাড়া মাঠ থেকল একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।  

পরে এক আলোচনা সভায় জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মো. তাসনীম আলমের সভাপতিত্বে সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল এমপি । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মো. মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু অন্যান্য নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪