| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ২০:১২:১৪:অপরাহ্ন  |  ৮২৯ বার পঠিত
আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই মূল্যবৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জ্বালানি খরচে বাড়তি চাপ পড়বে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪