| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১২:৫০:১৩:অপরাহ্ন  |  ১৪৪৩ বার পঠিত
নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্মিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে।

সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে। অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে।

আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এসময় মঞ্চে থাকা তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের নাম ধরে মন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন আপনারাও আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন। মানুষকে ঘর থেকে বাইরে এনে শরীর চর্চার সুযোগ করে দিন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সাইকেল ট্র্যাক উদ্বোধনী অনুষ্ঠানে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, চসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪