| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ঠেকাতে পোপের সহায়তা চাইল ইরান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৮:৩৪:৫০:অপরাহ্ন  |  ১৮০ বার পঠিত
মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ঠেকাতে পোপের সহায়তা চাইল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের চিকিৎসা, শিক্ষা, পারিবারিক যোগাযোগ ও ধর্মীয় তীর্থযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে পোপ চতুর্দশ লিওর হস্তক্ষেপ চেয়েছেন ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হোসেইন মোখতারি। বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে তিনি মানবিক বিপর্যয় ঠেকাতে পোপের নৈতিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান।

মোখতারি বলেন, বিমান চলাচলে ব্যাপক বিধিনিষেধ কেবল আকাশপথ বা রাজনৈতিক সম্পর্কের বিষয় নয়। বিদেশে চিকিৎসা নেওয়া, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, উচ্চশিক্ষা, স্বজনদের সঙ্গে দেখা করা কিংবা গুরুতর অসুস্থ পরিবারের সদস্যের পাশে দাঁড়ানোর জন্য অনেকের বিমানযাত্রা অপরিহার্য। ধর্মীয় সফরের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।

তার ভাষায়, এসব মানুষের কাছে বিমানযাত্রা বিলাসিতা নয়; কখনো তা চিকিৎসা, জ্ঞান, পরিবার, বিশ্বাস ও আশার কাছে পৌঁছানোর এবং জীবন বাঁচানোর মাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ২৭টি বিমান সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এসব সংস্থাকে সেবা দেওয়া বিশ্বের যেকোনো বিমানবন্দর ও প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। তেহরান এসব পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে।

চিঠিতে মোখতারি পোপকে তিনটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান, মানবিক প্রয়োজনে বিমান চলাচলের পথ রক্ষায় প্রকাশ্যে অবস্থান নেওয়া, বিধিনিষেধের মানবিক প্রভাব মূল্যায়নে ওয়াশিংটনের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ করা।

তিনি বলেন, কোনো বড় সিদ্ধান্ত কার্যকরের আগে সবচেয়ে দুর্বল মানুষের ওপর তার প্রভাব বিবেচনা করা উচিত। রোগী, শিশু, প্রবীণ, শিক্ষার্থী ও পারিবারিক জরুরি পরিস্থিতিতে থাকা মানুষের অধিকার যেন ক্ষুণ্ন না হয়।

বাইবেল ও কোরআনের মানবিক শিক্ষার উল্লেখ করে মোখতারি বলেন, ধর্মীয় মতভেদ থাকলেও মানুষের দুর্ভোগ কমাতে মুসলমান ও খ্রিষ্টানরা একসঙ্গে কাজ করতে পারেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪