| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১১:২১:২৪:পূর্বাহ্ন  |  ১৩০ বার পঠিত
সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। 

সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের বিমানটি ইতিমধ্যে ১৪টি সামরিক অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা প্রয়োজন।

রোববার (১১ অক্টোবর) হুতিরা দাবি করে, আগের ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় চারটি অভিযান চালিয়েছে।

হুতিদের দাবি, সানআ, তাইজ, মারিব, আল-জাওফ, হাজ্জা, আল-হুদায়দা ও সা'দা অঞ্চলে সৌদি আরবের ১২৪টি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের আরও দাবি, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী মোট ২ হাজার ৫৮টি বিমান হামলা চালিয়েছে।

তবে হুতিদের দেওয়া এসব হামলার হিসাব ও দাবির বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪