| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ১২, ‘নিষিদ্ধ বোমা’ ব্যবহারের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১২:৪৮:২৭:অপরাহ্ন  |  ৯০৫ বার পঠিত
ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ১২, ‘নিষিদ্ধ বোমা’ ব্যবহারের অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের রাতভর চালানো বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এতে আহত হয়েছে আরো ৩৩ জনেরও বেশি মানুষ।

শনিবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ইয়েমেনের তায়েজ গভর্নরেটে সৌদির যুদ্ধবিমানগুলো একটি ঘনবসতিপূর্ণ ‘বেসামরিক বসতবাড়ি’ লক্ষ্য করে হামলা চালায়। এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে জানানো হয়েছে।

এর আগে ধামার প্রদেশে চালানো পৃথক বিমান হামলায় ৩ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়। 

হুতি কর্তৃপক্ষের অভিযোগ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে সৌদি সামরিক জোট। হুতিদের দাবি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সৌদি বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১১৫ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছে।

অন্যদিকে শনিবার সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, তাদের প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের পাঠানো অন্তত ৪টি বিস্ফোরকবাহী ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে।

যার মধ্যে একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে রওনা হয়েছিল বলে তিনি নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪