| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৩:১১:০০:অপরাহ্ন  |  ১১৮১ বার পঠিত
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো বিভাগে একটি অবৈধ সোনার খনি ধসে পড়ে ১৪ জন খনি শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এখনো ১২ থেকে ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনাটি নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার চাম্বেরো নামের একটি দুর্গম গ্রামীণ এলাকায় ঘটে। নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়েছে। তবে ওই দুর্গম অঞ্চলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা এবং সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে। 

ঘন বৃষ্টি-অরণ্যে ঘেরা এই এলাকায় পৌঁছানোর জন্য কেবল নৌকা অথবা ছোট উড়োজাহাজই একমাত্র মাধ্যম।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, খনিটি সম্পূর্ণ অনানুষ্ঠানিক বা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এই কঠিন সময়ে নিখোঁজদের উদ্ধার, হতাহতদের জীবন বাঁচানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই সরকারের মূল অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলগুলোতে কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অনিয়ন্ত্রিতভাবে খনি খনন অত্যন্ত সাধারণ একটি বিষয়।

পর্যাপ্ত সুরক্ষাকাঠামো না থাকায় এসব খনিতে প্রায়শই মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত আগস্ট মাসেও নারিনো প্রদেশের পলিকার্পা পৌরসভায় অনুরূপ একটি খনি দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছিল।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪