| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দিনের সরকারি সফরে নিজ এলাকায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ১৩:৩০:১৫:অপরাহ্ন  |  ১৩৫ বার পঠিত
চার দিনের সরকারি সফরে নিজ এলাকায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি: চার দিনের সরকারি সফরে নিজ সংসদীয় এলাকায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আগামী ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বগুড়ায় অবস্থানকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, গোলটেবিল বৈঠক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বগুড়ায় অবস্থান করবেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জেলার উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জ ও মোকামতলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং স্থানীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগ দেবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরকালে স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। তাঁর এ সফরে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪