| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ১৪:৫০:০১:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের তিনটি বগি কুমিল্লার লাকসাম উপজেলার নাওঘাট (নাওটি) রেল স্টেশনের আজগরায় এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখে আফলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ​তবে ডাউন লাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪