| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে অনুদান বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ২২:২০:৩৮:অপরাহ্ন  |  ১৪৮ বার পঠিত
রাজবাড়ীতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে অনুদান বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ২৩ জনের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সহধর্মিণী আমেনা শফিক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, রাজবাড়ী পৌর জামায়াতের আমির ডা. মো. হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস, রাজবাড়ী সদর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ ও সেক্রেটারি মো. ইব্রাহীম খলীল উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এ ধরনের সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪