| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গনের ৩ দিনের রিমান্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ২০:১৪:৩৭:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গনের ৩ দিনের রিমান্ড

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ ওরফে আলিফ ফকির হত্যা মামলার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় নেত্রকোণা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলিমুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে আশিকুর রহমান প্রাঙ্গনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে দুর্গাপুর থানা পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর পৌর শহরের তেরি বাজার শহীদ মিনার এলাকা থেকে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করে এসআরবি-১৪, ময়মনসিংহ। পরে বুধবার দুপুরে ময়মনসিংহের এসআরবি কার্যালয় থেকে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।

এদিকে, একই মামলার অপর আসামি অপূর্বকে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালত চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনাসদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের অ্যাডমিন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ ওরফে আলিফ ফকির। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪