| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়া ফেলেছে উদ্যোক্তা আরিফুলের ভ্রাম্যমাণ তেলের ঘানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১৩:১২:৩৯:অপরাহ্ন  |  ৯০০ বার পঠিত
সাড়া ফেলেছে উদ্যোক্তা আরিফুলের ভ্রাম্যমাণ তেলের ঘানি

মেহেরপুর প্রতিনিধি: কালের বিবর্তনে হারিয়ে গেছে গরুর ঘানি। কাঠের ঘানি এবং সেই গরু দিয়ে ঘুরিয়ে সরিষা মাড়াই করে তেল বের করা এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। যুগের সাথে তাল মিলিয়ে অনেক আগেই শুরু হয়েছে মেশিন দিয়ে মাড়াই করার পদ্ধতি। সেই কাজ আরো সহজ করতে বিভিন্ন এলাকায় দেখা যায় ভ্রাম্যমাণ ঘানি। তেমননি সাড়া ফেলেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আরিফুল ইসলামের ভ্রাম্যমাণ ঘানি।

আরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার বাসিন্দা হলেও দির্ঘদিন ধরে তিনি ভ্রাম্যমাণ এই ঘানি চালিয়ে বেড়াচ্ছেন মেহেরপুরসহ চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায়।

গরু কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা না, সরাসরি একটি স্যালো ইঞ্জিন চালিত আগলামনে ঘানির মেশিন বসিয়ে সরিষার তেল উৎপাদন করছেন আরিফুল। কারখানার সরঞ্জাম বলতে ড্রাম, মগ, গামলা, খালি প্লাস্টিক বোতল, খৈল, সরিষা রাখার বস্তা। সরিষা থেকে তেল, খৈল উৎপাদন এবং বিক্রি সবকিছু করছেন নিজেই।

আরিফুলের ভ্রাম্যমাণ ঘানি নজর কাড়ছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের। চোখে দেখে খাটি সরিষার তেল কিনতে দুরদুরান্ত থেকে আসছে অনেকেই। আরিফুলের এই ব্যতিক্রমি উদ্যোগ সাড়া ফেলেছে পুরো জেলায়।

ক্রেতা শামীম বলেন, আমরা দোকান থেকে সরিষা তেল কিনি কিন্তু নিজে চোখে তো কোনদিন দেখিনি সেটি খাঁটি কি না। আমরা এটা নিজে চোখে সরিষা মাড়াই করে তেল তৈরী দেখছি বা দেখে নিতে পারছি এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। সরিষা মাড়াই করে তেল তৈরি হচ্ছে-নিজ চোখে দেখে সেই তেল কিনলেন।

আরেকজন ক্রেতা হাসেম আলী বলেন, আগের মতো আর গরুর ঘানি চোখে পড়ে না। সয়াবিন থেকে সরিষা সবসময়ই বোতলের তেল কিনতে হচ্ছে। আরিফুলের উদ্যোগ বেশ ভালোই অন্তত চোখের সামনে মাড়াই করে তেল নেওয়া যাচ্ছে আর তেল তৈরী করা দেখেও অনেক ভালো লাগছে। 

আরিফুল বলেন, প্রায় পাঁচ বছর আগে এই কাজ শুরু করেন তিনি। মেশিন তৈরি করতে তাঁর খরচ হয়েছে ৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতিদিন সর্বনিম্ন তিন মণ সরিষা ভাঙ্গিয়ে থাকেন। তিন মণ সরিষা থেকে প্রায় ৪০ কেজি তেল পাওয়া যায়। কোন কোন সময় প্রয়োজন ভেদে তার পরিমাণ কম ও বেশি হয় । বর্তমানে উৎপাদিত তেল প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে মাসে তাঁর আয় প্রায় ৩০ হাজার টাকা আয় করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪