| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১৬:১৭:২৫:অপরাহ্ন  |  ৪৯২ বার পঠিত
কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণির কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িলের দিকে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ফেস্টুন ও মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি ফেস্টুন ও একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ১০০ জনের একটি দলকে মিছিল করতে দেখা গেছে। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে অংশগ্রহণকারীদের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের ঝটিকা মিছিল ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করা আলামতের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪