| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১০:৫৯:০৫:পূর্বাহ্ন  |  ১০৭৫৭ বার পঠিত
আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় অগ্রগতি হতে থাকলে আমার দিক থেকে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ইরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তি না হলে হামলা আবার শুরু হতে পারে।

রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তবে হামলা শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ৩৮টি সেতুও রয়েছে। ট্রাম্পের দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে এসব স্থাপনা ধ্বংস করতে পারবে যুক্তরাষ্ট্র।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘টাস্কফোর্স আয়রন গেট’ পুরোপুরি কার্যকর রয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞাভুক্ত পণ্য আনা-নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের দাবি, প্রণালি-সংলগ্ন জলসীমায় দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটি জাহাজে আগুন লেগেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করা হয়েছে। জাহাজটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

ইরান জানিয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, সেগুলো কোনো ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়নি। বরং জলসীমায় ইরানি সামরিক বাহিনীর তৎপরতার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে।


সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪