| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হেরোইন, ট্যাপেন্টাডল ও বার্মিজ চাকু উদ্ধার, গ্রেপ্তার ১০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৫:১৩:০৮:অপরাহ্ন  |  ৬৯৫৫ বার পঠিত
বগুড়ায় হেরোইন, ট্যাপেন্টাডল ও বার্মিজ চাকু উদ্ধার, গ্রেপ্তার ১০

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, বার্মিজ চাকু ও নগদ টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। এর আগে রোববার রাতে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আরও নয় আসামিকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মাদক কারবারি শামীম হাসান (৬০) ও তাজউদ্দীন শেখ উজ্জল (৪৮)। তাঁদের দেহ তল্লাশি করে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই এলাকার হেনা বেগম (৪৪) ও জান্নাতি খাতুনের (২৬) হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৬৫০ টাকা এবং ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন (৫০) খোরশেদ আলম হত্যা মামলার আসামি।

এসআরবি জানায়, বগুড়া সদরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাটিডালী উত্তরপাড়া এলাকার রিয়াজুল ইসলাম শুভ (২৭) ও পিটিআই মোড় এলাকার নাহিয়ান ইসলাম সিয়ামকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় উত্তর চেলোপাড়া এলাকার আরিফ হোসেন (৩২) ও করুল মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। একই এলাকার আব্দুস সামাদের ছেলে রাখাল হোসেন আকালু (৩৫) ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪