| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী তদন্তে সহায়তা দেবে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৯:৪৭:২৮:পূর্বাহ্ন  |  800635 বার পঠিত
মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী তদন্তে সহায়তা দেবে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবির ক্যাপশন: মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী তদন্তে সহায়তা দেবে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী তদন্তে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শনিবার (৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে মালয়েশিয়ান সরকার জানায়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একটি চরমপন্থী উগ্রবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার পরপরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতদের পরিচয় এবং অভিযোগসংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ান আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বা তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, এ ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জোর দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪