| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১০:৫৪:৩৯:পূর্বাহ্ন  |  ১৯১৯ বার পঠিত
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে আজ ভোর থেকে আকাশ মেঘলা। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় থেকে আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

ঢাকা ও আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪