| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বাস ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১২:২২:০৯:অপরাহ্ন  |  ২৭৯ বার পঠিত
চীনে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বাস ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোপারেশন সামিটের (এপিস) সম্মেলন চলছে চীনের শেনজেন শহরে। এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল ১৮ নভেম্বর (বুধবার) থেকে শুরু হওয়া দু’দিনের এই সম্মেলনের প্রথম দিনই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে। সেই বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প।

ট্রাম্প-পুতিনের এই বৈঠকের একাধিক সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে হোয়াইট হাউস। একটি ভিডিও চিত্রে ট্রাম্পকে আন্তরিক ভঙ্গিতে পুতিনের দিকে এগিয়ে এসে হাত মেলাতে দেখা গেছে। হাত মেলানোর পর সেই কক্ষে উপস্থিতদের উদ্দেশ্যে ট্রাম্পকে বলেছেন, “তিনি আমার বন্ধু।”

এ সময় কক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ কয়েক জন মার্কিন কর্মকর্তা ছিলেন।

আরেকটি ভিডিওতে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানানোর পর ট্রাম্পকে বলতে দেখা গেছে, আমাদের মধ্যে বহু বছর ধরে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি, এবং আমার মনে হয় এর থেকে অনেক দারুণ কিছু বেরিয়ে আসতে পারে, অথবা অন্তত তার সূচনা হতে পারে। তবে আমার বিশ্বাস, এর থেকে সত্যিই ভালো কিছু বেরিয়ে আসবে।

দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ভ্লাদিমির পুতিন কিংবা রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিন থেকে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

বৃহস্পতিবার এপিস সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে অধিবেশনের অবসরে ট্রাম্প, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।

সূত্র : আলজাজিরা, সিএনএন


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪