| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ২২:৪২:৩০:অপরাহ্ন  |  ৩২৪৫ বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার জগন্নাথপুর, কয়া, শিলাইদহ ও পান্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জগন্নাথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পান্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এবং শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী জিসান শেখ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪