| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দশফুট লম্বা গাছসহ গাঁজা চাষী আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৯:৪৯:৪০:অপরাহ্ন  |  ১৩৯ বার পঠিত
দশফুট লম্বা গাছসহ গাঁজা চাষী আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির পাশে প্রায় ১০ ফুট লম্বা গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার অভিযোগে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় অভিযান চালিয়ে গাছটি জব্দসহ তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদশা বিল এলাকার মৃত লায়েছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির পাশে ডালপালাসহ প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। গাছটির মালিক হেলাল মিয়া নিজেই গাঁজা গাছ লাগানোর কথা স্বীকার করলে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশে গাঁজার গাছটির সন্ধান পাওয়া যায়। গাছটির মালিক গাঁজা চাষের বিষয়টি স্বীকার করায় তাকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, হেলাল মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। নিজে সেবন ও বিক্রির উদ্দেশ্যেই প্রায় ছয় মাস আগে বাড়ির পাশে গাঁজার গাছটি রোপণ করে নিয়মিত পরিচর্যা করছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় হেলাল মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪