| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর পর হলো বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৯:৫৪:২৯:অপরাহ্ন  |  ১২৭ বার পঠিত
১৭ বছর পর হলো বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সমিতির ১০টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি দুটি পদ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ২২০ ভোট পেয়ে মো. কামরুল ইসলাম নির্বাচিত হন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হাই।

বাগেরহাট চেম্বার অব কমার্সের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক হাদিউজ্জামান হিরো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আসলাম মোল্লা।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—ইদ্রিস আলী হাওলাদার, মো. ফারুক হাওলাদার, আনোয়ার হোসেন খান, সমর কুমার পাল, নিখিল চন্দ্র পাল, মো. মুকাম খান ও আল আমিন হাওলাদার।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনের মধ্য দিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষায় নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪