| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কামাড়পাড়া চেকপোস্টে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ২১:৩৬:০৯:অপরাহ্ন  |  ৪৪৪ বার পঠিত
কামাড়পাড়া চেকপোস্টে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ​রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন কামাড়পাড়া চেকপোস্ট এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো: মাহবুবুল হক রনি সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম ওরফে কালু নেত্রকোনা জেলার সদর থানার মদনপুর (মাইজপাড়া, রামচন্দ্র নগর মাঝের বাড়ী) এলাকার মৃত ফরেজ আলী মোস্তফা ও মোসা: লতিফা বেগমের ছেলে। পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রেকর্ড পাওয়া গেছে (এফআইআর নং-৪১, তারিখ: ২৩ জুন, ২০২৬), যার চার্জশিট গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে জমা দেওয়া হয়েছে।  

​উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪