| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় আহতদের জরুরি রক্তের জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৪:৪৩:২৪:পূর্বাহ্ন  |  ২১৬১৭৩৫ বার পঠিত
বিমান দুর্ঘটনায় আহতদের জরুরি রক্তের জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের ঘটনায় জরুরি রক্তের জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২১ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় বলা হয়, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। ডোনারদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ জরুরিভিত্তিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

হেল্পলাইন: মিকদাদ- ০১৮৯৪৩২৮৭৭৫, আরাবী- ০১৫৪০০৫৬৬৯৭।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪