| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত দুই

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১০:৪৩:১৫:পূর্বাহ্ন  |  ৪০৮০ বার পঠিত
খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত দুই
ছবির ক্যাপশন: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর জামে মসজিদের ভেতরে প্রবেশ করে দু’মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা।  রোববার ভোর সাড়ে  পৌনে ছয়টার  দিকে ঘটনাটি ঘটে। আহত দু’জন হলেন, লোকমান ও আলম। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিকেল কলেজ হসাপাতালে চিকিৎসাধীন ।

দৌলতপুর থানার ওসি( তদন্ত )জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ হলে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দু’ব্যক্তি গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অপরজনকে খুমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪