| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১৮:৪৭:২১:অপরাহ্ন  |  ২১৩৯৭১৭ বার পঠিত
শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা
ছবির ক্যাপশন: শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি শেষ হয়। এর আগে দলটি সারাদেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।

বুধবার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। আজ রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসে পৌঁছাবেন।তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেবে এনসিপির ঢাকা মহানগরের নেতারা।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪