| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধের কাছাকাছি নিয়ে আসার জন্য ভারত দায়ী, দাবি পাকিস্তানের

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৭৯৭৮ বার পঠিত
যুদ্ধের কাছাকাছি নিয়ে আসার জন্য ভারত দায়ী, দাবি পাকিস্তানের
ছবির ক্যাপশন: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে যুদ্ধের কাছাকাছি নিয়ে আসার জন্য ভারত দায়ী। 


শুক্রবার (৯ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতের বেপরোয়া আচরণ দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একটি বড় সংঘাতের কাছাকাছি নিয়ে এসেছে।’


‘ভারতের উগ্রবাদ এবং যুদ্ধের উগ্রতা বিশ্বের জন্য গুরুতর উদ্বেগের কারণ বলেও তিনি মনে করেন।


এদিকে সিএনএন’র এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বসবাসকারীদের জন্য চরম আতঙ্কে দিন কাটছে।


বুধবার থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হওয়া সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনা নিয়ন্ত্রণ রেখা।


পাকিস্তানের চাকোঠি সেক্টরের একটি গ্রামের স্থানীয় বাসিন্দা মুখতার কুরেশি সিএনএনকে বলেন, “সারা রাত ধরে গোলাগুলি চলতে থাকে। আমার পরিবারের ২০ জনেরও বেশি সদস্য আছেন। আমি তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।


কুরেশি আরও বলেন, ‘আমাদের এলাকা বসবাসের অনুপযোগী। এলাকায় প্রচণ্ড গোলাবর্ষণ চলছে। নিয়ন্ত্রণ রেখার পাশের মানুষজন চরম উত্তেজনার মধ্যে রয়েছে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪