| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৭২৯৩ বার পঠিত
ভারতে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু
ছবির ক্যাপশন: ভারতে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে দেশটি। শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলা শুরু হয়।

পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান সশস্ত্রবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের নিজেদের তৈরি ফতেহ-১ বলে জানা গেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

দুই দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৩৩ জন।

লে. জেনারেল আহমেদ শরীফের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। যার মধ্যে একটি আদমপুরেই আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপোর্টার্স২৪/এসবি২

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪