| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ০৪:৩৩:১৮:পূর্বাহ্ন  |  ১৬৪২৭৭২ বার পঠিত
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ছবির ক্যাপশন: আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এতে বলা হয়েছে, আজকের দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে দিনের বাকি সময়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কাবঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির আশঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, গতকালের সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪