আশিস গুপ্ত, নতুন দিল্লি :
চীন ভারত ও পাকিস্তানকে শান্ত ও সংযত থাকার এবং শান্তিপূর্ণ সমাধানে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
শনিবার চিনের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত ও সংযত থাকার, শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানে ফিরে আসার এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যা ভারত ও পাকিস্তান উভয়ের মৌলিক স্বার্থ এবং একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এটাই দেখতে চায়। চীন এই লক্ষ্যে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
রিপোর্টার্স২৪/ধ্রুব