| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২১৪০৩৫ বার পঠিত
দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান
ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। এ দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে যাতে স্বচ্ছ ধারণা থাকে, সেজন্য বিএনপি তাদের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে, তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায়।

সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার। সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল, তাদের বিচার করতেই হবে। বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যেখানে জনগণের কাছে সবকিছুর জবাবদিহি করতে বাধ্য হবে সরকার।

তিনি আগামী দিনে বিএনপি জনগনের রায়ে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী দেড় দশকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর, অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ের একটি সর্বদলীয়, সর্বধর্মীয় ‘নাগরিক তদন্ত কমিশন’ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্রা চাকমার সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মৈত্রী দেওয়ান, সমীর দেওয়ান, সাথী উদয় কুসম বড়ুয়া, প্রবীণ চাকমা, অনিমেষ চাকমা, নিকোলা চাকমা, প্রার্থ প্রীতম বড়ুয়া, চন্দ্রা চাকমা, মানস থু চাকমা, লু থু মু মারমা প্রমূখ বক্তব্য রাখেন।

পরে গুলশান কার্যালয়ে অতিথি বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪