| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ এনে ভারতের কড়া বার্তা

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৪৩৫৮ বার পঠিত
পাকিস্তানের বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ এনে ভারতের কড়া বার্তা
ছবির ক্যাপশন: পাকিস্তানের বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ এনে ভারতের কড়া বার্তা

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এক ঘণ্টা পরেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলা হয়। এতে পাকিস্তানকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দিল্লি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করেছে। শনিবার (১০ মে) রাতে রাজস্থানের বারের ও জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সহ একাধিক সীমান্ত জেলার উপর শেলিং ও বিমান হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।

বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।

এদিকে এই যুদ্ধবিরতি চুক্তিটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছিলেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিচুক্তি হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিকেলে যুদ্ধ বিরতির ঘোষণা আসলেও রাতেই ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করছে পাকিস্তান এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪