| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১১:২৩:০৪:পূর্বাহ্ন  |  ১৬০৯২৮০ বার পঠিত
বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। রবিবার (১৭ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়। বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুবিশাল ক্ষেত্র উন্মুক্ত করার জন্য বিমান বাহিনী প্রধান সৌদি আরব সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪