| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক-দুই বিষয়ে ফেল: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ২১:৪৭:৩৭:অপরাহ্ন  |  ৭১৮ বার পঠিত
এক-দুই বিষয়ে ফেল: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। এক সপ্তাহ ধরে ফরম পূরণ শেষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

পরীক্ষার ফল প্রকাশের শনিবার (৩১ অক্টোবর) পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ২৭ নভেম্বর।

ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪