| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১৫:৪৬:৪৩:অপরাহ্ন  |  ১৬০৪১৮৮ বার পঠিত
রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর বিশ্বের লাখো মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করেন রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি। এবার সবার অপেক্ষা ২০২৬ সালের রমজান মাস নিয়ে।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুসারে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। এক প্রতিবেদনে এ খবর জানায় গালফ নিউজ।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।

প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে রমজানের শুরু ঘোষণা করবে।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে।

চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে। ৩৩ বছরের চক্র ধরে, এর অর্থ হলো, মুসলমানরা সব ঋতুতেই পবিত্র মাসটি উপভোগ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪