| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১৬:১২:৩৩:অপরাহ্ন  |  ১৬২১৩৫৯ বার পঠিত
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪   দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

সিনিয়র রিপোর্টার : ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে তিনি কানাডা যাচ্ছেন। 

নির্বাচন কমিশনের  উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়। 

আদেশে বলা হয়, ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন ৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ রোববার (১৭ আগস্ট) জাপান সফরে গিয়েছেন। সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ফিরবেন ২৩ আগস্ট।

উল্লেখ্য, বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪