| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্লগার অভিজিৎ হত্যার আসামী ফারাবী জামিনে মুক্ত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১০:৫১:৫৮:পূর্বাহ্ন  |  ১৬০৭৯২১ বার পঠিত
ব্লগার অভিজিৎ হত্যার আসামী ফারাবী জামিনে মুক্ত
ছবির ক্যাপশন: ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামী শফিউর রহমান ফারাবী

স্টাফ রিপোর্টার: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে এক টানা এ কারাগারে বন্দি ছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করা হয়।

এক পর্যায়ে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শফিউর রহমান ফারাবীকে শুক্রবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে (শফিউর রহমান ফারাবী) যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪