| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণ নির্বাচনমুখী, ষড়যন্ত্র ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৬:৫৪:২৩:পূর্বাহ্ন  |  ১৬১৭৯৬৮ বার পঠিত
জনগণ নির্বাচনমুখী, ষড়যন্ত্র ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনের প্রতি সচেতন থাকায় কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত। দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা কোনোভাবেই পরিস্থিতি এদিক–সেদিক হতে দেবে না।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪