| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানালেন সারজিস

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৮৪৯১০ বার পঠিত
হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানালেন সারজিস
ছবির ক্যাপশন: হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানালেন সারজিস

রিপোর্টার্স২৪ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রোববার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিবাদন জানান।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, এত কিছুর ভিড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গেছি।

তিনি বলেন, হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিল, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হচ্ছিল, খুনিরা যখন আবারও তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিল, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারও শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিল তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো। অতঃপর ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা‌।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪